পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল মুম্বাই
খেলা

পাঞ্জাবকে হারিয়ে জয়ে ফিরল মুম্বাই

সান নিউজ ডেস্ক:

আইপিএলয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে জয়ের পথে ফিরল মুম্বাই ইন্ডিয়ান্স। বৃহস্পতিবার (০২ অক্টোবর) আবুধাবিতে রোহিত শর্মাদের সামনে বিশেষ প্রতিরোধ গড়ে তুলতে পারল না লোকেশ রাহুলের পাঞ্জাব।

মুম্বাইয়ের ছুঁড়ে দেওয়া ১৯২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রানে আটকে গেল তারা। ৪৮ রানে জিতে মাঠ ছাড়ল গতবারের চ্যাম্পিয়নরা। আইপিএলে ৪ ম্যাচের মধ্যে মুম্বইেয়ের এটি দ্বিতীয় জয়। সমসংখ্যক ম্যাচ খেলে পাঞ্জাব হেরে গিয়েছে তিনটিতেই।

টসে জিতে আগে মুম্বাইকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন কিংস ইলেভেন অধিনায়ক লোকেশ রাহুল। উইকেট মোটেও ব্যাটিং সহায়ক ছিল না। প্রথম ওভারেই কটরেলের বলে বোল্ড হয়ে শূন্য হাতে মাঠ ছাড়েন কুইন্টন ডি’কক। শুরুতে একটু আড়ষ্টতা ছিল রোহিতের মধ্যেও। তা কাটিয়ে উঠতে তার বেশি সময় লাগেনি।

সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে বড় পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু সূর্য (১০) হঠাৎ রান আউট হয়ে যান। তরুণ ঈশান কিষাণের (২৮) সঙ্গে ৬২ রান যোগ করেন রোহিত। সেটাই মূলত মুম্বইকে বড় স্কোর গড়ার পথ করে দেয়। শেষ পর্যন্ত সামির বলে ৪৫ বলে ৭০ রান করে আউট হন হিটম্যান। মারেন ৮টি চার ও ৩টি ছয়। আইপিএলে পাঁচ হাজার রানও এদিন পূর্ণ করলেন রোহিত।

অধিনায়ক ফিরে যাওয়ার পর কিয়েরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া দলকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান। পোলার্ড ২০ বলে ৪৭ ও হার্দিক ১১ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৯১ রান।

জবাবে পাঞ্জাবের হয়ে এদিনও আশা জাগিয়েছিলেন ফর্মে থাকা দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগরওয়াল। বিনা উইকেটে ৩৮ রান তোলার পরেই ছন্দপতন। ১৮ বলে ২৫ রান করে যশপ্রীত বুমরাহর বলে বোল্ড হয়ে যান মায়াঙ্ক। তিন নম্বরে নেমে করুণ নায়ারও (০) এদিও হতাশ করলেন।

চাপের মুখে নিকোলাস পুরানকে পাশে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন রাহুল। কিন্তু সেট হয়ে গিয়েও দলকে টানতে পারলেন না তিনি। ১৯ বলে ১৭ রান করে রাহুল চাহারের বলে আউট হন রাহুল। ৬০ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর কিছু লড়াই চালিয়েছিলেন পুরান। ২৭ বলে ৪৪ রান করেন তিনি। কিন্তু তাকে সঙ্গে দিতে পারেননি ম্যাক্সওয়েল (১১), নিশামরা (৭)। হারের গণ্ডি থেকে বেরতে পারেনি কিংস ইলেভেন পাঞ্জাবও

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা