খেলা

লা লিগায় সেঞ্চুরি করলেন জিদান

স্পোর্টস ডেস্কঃ

রিয়াল বেতিসকে হারানোর মধ্য দিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) লা লিগায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে শততম জয়ের কৃতিত্ব অর্জন করেছেন জিনেদিন জিদান।

এই ফ্রেঞ্চম্যানের অধীনে লস ব্ল্যাঙ্কোসরা লা লিগায় সর্বমোট ১৪৭টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৫৫টি ঘরের মাঠে ও বাকিগুলো ঘরের বাইরে। এই ম্যাচগুলোর মধ্যে জিদানের দল গোল করেছে ৩৪২টি ও হজম করেছে ১৪২টি।

জিদানের থেকে একমাত্র মিগুয়েল মুনোজের অধীনে লা লিগায় সর্বোচ্চ ২৫৭টি ম্যাচে জয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। সাবেক মাদ্রিদ মিডফিল্ডার জিদানের কোচিংয়ে গ্যালাকটিকোরা ২০১৬-১৭ ও ২০১৯-২০ মৌসুমে লা লিগার দুটি শিরোপা জয় করেছে।

লা লিগার ম্যাচে শনিবার রিয়াল বেতিসকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছিল। কিন্তু ৮২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। ওই গোলের সুবাদেই জয় তথা পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

নতুন মৌসুমে লিগে নিজেদের প্রথম ম্যাচে ড্র করে রিয়াল মাদ্রিদ। কিন্তু দ্বিতীয় ম্যাচে স্বস্তির জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে পঞ্চম অবস্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল বেতিস। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গ্রানাডা।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা