সংগৃহীত
জাতীয়

অফিসার্স ক্লাব নির্বাচনের ফল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তাদের সবচেয়ে বড় সংগঠন অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফল প্রকাশ করা হয়েছে। এ নির্বাচনে টানা তৃতীয় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। তিনি দুই হাজার ৫৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম পেয়েছেন এক হাজার ৬৫৮ ভোট।

আরও পড়ুন : আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার

ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম খালিদ মাহমুদ (প্রথম), খোন্দকার মোস্তান হোসেন (দ্বিতীয়) এবং অধ্যাপক ড. ফেরদৌসি খান (তৃতীয়)। এর মধ্যে খালিদ মাহমুদ ২৩৮৮ ভোট, খোন্দকার মোস্তান হোসেন ২৩৪৯ ভোট, ড. ফেরদৌসি খান ১৯১৩ ভোট পেয়েছেন।

২২৯৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মুস্তাকীম বিল্লাহ ফারুকী।

আরও পড়ুন : রাজধানীতে ৩ বাইক আরোহী নিহত

যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন তানিয়া খান (প্রথম), অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু (দ্বিতীয়) ও মো. আখতারুজ্জামান (তৃতীয়)। তানিয়া পেয়েছেন ২৪৬৫ ভোট, ডা. মনিলাল আইচ ২২৯৯ ভোট, আখতারুজ্জামান ২২৫৫ ভোট।

নির্বাচিত সদস্যরা হলেন, মো. জসিম উদ্দিন, জসিম উদ্দীন হায়দার, ডা. সৈয়দ ফিরোজ আলমগীর, মোহাম্মদ নাছির উদ্দিন, মো. আলমগীর হোসেন, ড. মো. জাকেরুল আবেদীন (আপেল), মো. দেলওয়ার হোসেন, ডা. রত্না পাল, আছমা সুলতানা (বন্যা), স্থপতি মীর মনজুরুর রহমান, আব্দুল মান্নান ইলিয়াস, এম এ মজিদ, এ. এস. এম মামুনুর রহমান খলিলী, ড. নশিদ রিজওয়ানা মনির।

আরও পড়ুন : অফিসার্স ক্লাব নির্বাচন ২০২৪-২০২৫

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে।

নির্বাচনে পাঁচটি পদের বিপরীতে ৬০ জন প্রার্থী লড়েছেন। তাদের মধ্যে ২২ জন নির্বাচিত হন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা