সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ৩ বাইক আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : মজুতকারীদের গণধোলাই দেওয়া দরকার

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন একই মোটরসাইকেলে ছিলেন। নিহতরা হলেন- রবিউল ইসলাম, জুনায়েদ ও ওমর ফারুক।

আরও পড়ুন : ক্ষমতার অপব্যবহার যেন না হয়

নিহত ওমর ফারুকের বাবার পরিচিত মোহাম্মদ হোসেন বলেন, ওমর আশকোনার একটি মাদ্রাসায় কিতাব বিভাগের ছাত্র ছিলেন। তার বাবার নাম রাজন। বাড়ি নারায়ণগঞ্জের রুপসি। ওই মাদ্রাসায় থেকেই পড়ালেখা করতেন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, রাত পৌনে ৮টার দিকে আশকোনা এলাকায় একটি মোটরসাইকেলে থাকা তিনজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। এছাড়া কুর্মিটোলা হাসপাতালে জুনায়েদ ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফারুকের মৃত্যু হয়।

আরও পড়ুন : পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায় একটি মোটরসাইকেলে তিনজন ছিলেন। মোটরসাইকেলটি আশকোনা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মৃত্যু হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা