সংগৃহীত
জাতীয়

ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চৌধুরীপাড়ায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. মামুন (৪০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : অস্ত্র-গুলিসহ আটক ৪

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহতের ছোট ভাই আব্দুল মোতালেব জানান, আমার ভাই নির্মাণ কাজের ঠিকাদারি করতেন। আজ সন্ধ্যার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় একটি ভবনের নির্মাণকাজের তদারকি করতে গিয়েছিলেন। এ সময় অসাবধানতাবশত ওই ভবনের ৮তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের হামলায় যুবকের মৃত্যু

তিনি আরও জানান, আমাদের বাড়ি ভোলার দৌলতখান থানার মধ্যম জয়নগর গ্রামে। আমার বাবার নাম ইদ্রিস মিয়া। মালিবাগের চৌধুরীপাড়ায় ভাড়া থাকি আমরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা