সংগৃহীত
জাতীয়

দি‌ল্লিতে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে ৩ দিনের দ্বিপক্ষীয় সফরে নয়াদি‌ল্লি পৌঁছেছেন।

আরও পড়ুন: সব বিভাগেই ক্রীড়া প্রতিষ্ঠান হবে

বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে সেখানে তিনি পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পররাষ্ট্রমন্ত্রীকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও উজবেকিস্তানে ভারতের মনোনীত রাষ্ট্রদূত স্মিতা পন্ত।

দি‌ল্লি সফরে ড. হাছান ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার স‌ঙ্গে বৈঠক কর‌বেন। এছাড়াও সং‌শ্লিষ্ট বৈঠকগু‌লো‌তে ২ দে‌শের দ্বিপক্ষীয় বি‌ভিন্ন ইস্যু নি‌য়ে আলোচনার কথা রয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় যুবক নিহত

কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সফ‌রে বাংলা‌দে‌শ ও ভার‌তের মধ্যে দ্বিপক্ষীয় ইস্যুতে সহ‌যো‌গিতা, ব্যবসা, বা‌ণিজ্য, যোগা‌যোগ, নিরাপত্তা ইস্যু, তিন্তাসহ ছয়‌টি অ‌ভিন্ন নদীর পা‌নি বণ্টন ইস্যু, সীমান্ত হত্যা, রো‌হিঙ্গা ইস্যুসহ আঞ্চ‌লিকে এবং আন্তর্জা‌তিক বিষ‌য়ে আলোচনা হবে।

এদিকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিফ্রিংয়ে মন্ত্রী বলেন, মিয়ানমা‌রের চলমান প‌রি‌স্থি‌তি দিল্লি এ সফরে তু‌লে ধরবেন তি‌নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা