ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ওয়াশিংটনে ব্লিঙ্কেন-জয়শঙ্করের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন।

আরও পড়ুন: ঢাকায় দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ব্লিঙ্কেনের সাথে আলোচনার শুরুতে জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্রের রাজধানীতে ফিরতে পেরে ভালো লাগছে।
এ সময় নয়াদিল্লিতে সাম্প্রতিক জি-২০ শীর্ষ সম্মেলনে সমর্থনের জন্য ওয়াশিংটনকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সাথে দেখা করেন জয়শঙ্কর।

আরও পড়ুন: জন্মদিনে প্রধানমন্ত্রী‌কে শু‌ভেচ্ছা জানা‌লেন মো‌দি

এরপর সামাজিক মাধ্যমে জানানো হয়, ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। এ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তারা।

সম্প্রতি কানাডায় বসবাসরত ভারতীয় বংশোদ্ভুত শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে কূটনীতিক প্রত্যাহার ও ভিসা বন্ধসহ পাল্টাপাল্টি ব্যবস্থা নেয় দুই পক্ষ।

আরও পড়ুন: দেশে ফিরলেন সেনাপ্রধান

এক ভাষণে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, এ নির্মম হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দারা জড়িত। প্রমাণ হিসেবে তার হাতে গোয়েন্দা জোট ফাইভ আইসের তথ্য-প্রমাণ রয়েছে। তবে অটোয়ার এ দাবি বরাবরের মতো অস্বীকার করে আসছে ভারত।

এ ঘটনার সুষ্ঠু তদন্তে নয়াদিল্লিকে সহায়তা করার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতির মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন জয়শঙ্কর। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা