ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলায় ৩ নারী নিহত 

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের খেরসনে রুশ বাহিনীর আর্টিলারি হামলায় কমপক্ষে ৩ জন নারী নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েক জন আহত হয়েছেন।

আরও পড়ুন: নেদারল্যান্ডসে বন্দুক হামলা, নিহত ৩

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক এ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রুশ বাহিনী খেরসনে একটি আবাসিক এলাকায় হামলা চালালে এতে ৩ জন নারী নিহত হয়েছেন।

তিনি জানান, তারা আবাসিকের বাহিরে রাস্তায় হাটছিলেন। এ সময় রুশ বাহিনীর গোলা তাদের ওপর এসে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। হামলায় আহত ২ শিশুকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের সাথে কাজ করছেন একজন মনোবিজ্ঞানী।

আরও পড়ুন: নাইজারে বিদ্রোহীদের হামলা, নিহত ১২

উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। তবে শুরু থেকেই ইউক্রেনে অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়েছেন পুতিন ও তার সেনারা। গত ২৮ আগস্ট খেরসন শহরে পাল্টা হামলার ঘটনাটি বিবেচনা করলে বিষয়টি স্পষ্ট হয়।

এ ঘটনাকে শত্রুকে পিষে ফেলার জন্য ধীর হামলা বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ।

আরও পড়ুন: ঢাকায় দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

তিনি বলেন, প্রকৃতপক্ষে শিগগিরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর কর্মকর্তা হিসেবে আফগানিস্তান, ইরাক, বসনিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে।

এছাড়া ২০০৮ সালের জর্জিয়া যুদ্ধ ও ২০১৪ সালের ইউক্রেন যুদ্ধের মাঠ পর্যায়ের গবেষণার সুযোগ হয়েছে। সূত্র: সিএনএন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা