ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের একটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। পরে ৩২ বছর বয়সী ঐ বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: নাইজারে বিদ্রোহীদের হামলা, নিহত ১২

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশটির রটারডামের ইরাসমাস মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এক নারী (৩৯), তার মেয়ে (১৪) ও ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক (৪৩)।

প্রথমে ঐ মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালানো হলে সেখানে আগুন ধরে যায়। এরপর মেডিকেল সেন্টারে হামলা চালায় বন্দুকধারী।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় ৩ নারী নিহত

এ সময় দেখা যায় হাসপাতাল থেকে ভীত সন্ত্রস্ত চিকিৎসা কর্মীরা স্ট্রেচার ও হুইলচেয়ারে করে রোগীদের বের করে আনেন। বন্দুকধারী ঐ মেডিকেল সেন্টারেরই ছাত্র।

টেলিভিশন চ্যানেলকে এক মেডিকেল শিক্ষার্থী জানান, বন্দুকধারী প্রথমে চতুর্থ তলায় গুলি চলায়। এ সময় ৪-৫ টি গুলি করা হয়। পরে একটি পেট্রোল বোমা ছোড়া হয়।

এ ঘটনার পর এক ব্রিফিংয়ে রটারডাম পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ২ বছর আগে ঐ বন্দুকধারী প্রাণী নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। সূত্র: বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা