সংগৃহীত
জাতীয়

৫ প্রকাশনীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় নীতিমালা লংঘন করায় মেলা পরিচালনা কমিটি পাঁচ প্রকাশনা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে কেন নীতিমালা ভঙ্গ করা হয়েছে সে ব্যাখ্যা দেওয়ার জন্য ৩ দিন সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কারো সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. কে এম মুজাহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গাজী প্রকাশন (স্টল নং- ৩৭৪-৩৭৫) বঙ্গজ প্রকাশন, (স্টল নং- ৪০৭) কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড (স্টল নং ৪০৩-৪০৪), তৃপ্তি প্রকাশ কুঠির (স্টল নং- ৩৭৬-৩৭৭), বাতিঘর প্রকাশনী (স্টল নং- ৪৫৫-৪৫৬), এই ৫টি প্রতিষ্ঠানকে শোকজ দেওয়া হয়।

তিনি আরও জানান, সব বইয়ে একই আই এস বিএন নম্বর ব্যবহার, ও গাইড বইয়ে কপিরাইট আইনের ব্যত্যয় ঘটানোর কারণে তাদের শোকজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি-সিইসির সাক্ষাৎ

গত শনিবার মেলার টাস্ক ফোর্স পরিদর্শনে গিয়ে এসব প্রতিষ্ঠানে আইএসবিএন ছাড়া পাইরেটেড বই খুঁজে পায়। মেলা কমিটিকে পরে টাস্ক ফোর্স প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের পর্যবেক্ষণ জানায়। কাল মঙ্গলবার তার ভিত্তিতেই কমিটি শোকজ দেয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা