সংগৃহীত ছবি
জাতীয়

হাফ ভাড়া না নেওয়ায় ২ বাস থানায়

নিজস্ব প্রতিবেদক: পুলিশ ও কলেজ প্রশাসনের মধ্যস্থতায় আটকে রাখা পাঁচটি বাসের মধ্যে তিনটি বাস ছেড়ে দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বাকি দুটি বাস নেওয়া হয়েছে নিউমার্কেট থানায়। অভিযোগের বিষয়ে বিকেলে সেখানেই আলোচনায় বসবে শিক্ষার্থী, বাস মালিক ও পুলিশ– ৩ পক্ষ।

আরও পড়ুন: ছয় জেলায় বইছে শৈত্যপ্রবাহ

সোমবার (২২ জানুয়ারি) ঢাকা কলেজের পরিবহন ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য আনোয়ার মাহমুদ বেলা সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি জানান, সকালে শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার এবং হাফ পাস না নেওয়ার অভিযোগে বিকাশ ও ভিআইপি পরিবহনের ৫টি বাস আটকে রেখেছিলেন কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি আমরা জানার পর শিক্ষার্থীদের সাথে কথা বলি। এর মধ্যে নিউমার্কেট থানার পুলিশ কর্মকর্তাসহ এখানকার ট্রাফিক বিভাগের কর্মকর্তারাও এসেছিলেন। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। সেজন্য বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

আরও পড়ুন: ইজতেমায় ১ মঞ্চ থেকেই ২ বয়ান

আনোয়ার মাহমুদ জানান, আটক ৫টি বাসের মধ্যে শিক্ষার্থীদের বুঝিয়ে ৩টি বাস ছেড়ে দেওয়া হয়েছে। দুটি বাস নেওয়া হয়েছে নিউমার্কেট থানায়। দুপুর আড়াইটায় মালিকপক্ষের সাথে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের অভিযোগগুলো নিয়ে আলোচনা করা হবে। সেখানেই বিষয়টির সমাধান করা হবে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের সাথে বাসের চালক ও সহকারীর একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। এর জেরে শিক্ষার্থীরা ৫টি বাস আটকে রেখেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। সেখানে শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সাথে কথা বলে দুটি বাস থানায় আনা হয়েছে। দুপুর আড়াইটায় মালিকপক্ষসহ বসে আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা