ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক
ফিলিস্তিন-ইসরাইল ইস্যু

মধ্যস্থতা করতে আগ্রহী চীন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার সংঘাত অবসানে শান্তি আলোচনাকে এগিয়ে নিতে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে চীন। এ খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন : ভারত সফরে যাচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সোমবার (১৭ এপ্রিল) ইসরাইল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীকে এই কথা বলেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং।

সোমবার পৃথক ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি ও ফিলিস্তিনি শীর্ষ কূটনীতিকদের সঙ্গে কথা বলেন।

বেইজিং মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের সম্পর্ক পুনঃস্থাপনে সফল মধ্যস্থতার পর অঞ্চলটিতে নিজের কূটনৈতিক প্রভাব আরো বৃদ্ধির দিকে এগোচ্ছে।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে শান্তি আলোচনা পুনরায় চালুর উদ্যোগ নিতে উত্সাহ দিয়েছেন কিন গ্যাং।

তিনি বলেছেন, ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে ফোনালাপে কিন বলেছেন, চীন চায় যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা পুনরায় শুরু হোক।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে বলা হয়েছে, উভয় দেশের কূটনীতিকদের সঙ্গে ফোনালাপে শান্তি আলোচনার জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের ওপর চীন গুরুত্ব দিয়েছে।

আরও পড়ুন : ভারতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড

ইসরাইলে যখন উত্তেজনা বাড়ছে তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী এই ফোনালাপ করলেন। এই মাসের শুরুতে আল-আকসা মসজিদে ইসরাইলি পুলিশের অভিযান ও তা ঘিরে সংঘর্ষের ঘটনায় আরব বিশ্ব নিন্দা জানিয়েছে।

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা ব্যক্ত করছে ইসরাইল। অথচ সৌদি আরবও বলেছে, আল-আকসা মসজিদে ইসরাইলের তাণ্ডব শান্তি আলোচনার ক্ষতিসাধন করেছে।

আরও পড়ুন : ইয়েমেনে পদদলিত হয়ে নিহত ৮৫

চলতি বছর মুসলিমদের পবিত্র রমজান মাস ও ইহুদিদের পাসওভার অনুষ্ঠান একই মাসে পড়েছে। এর ফলে জেরুজালেমে পুণ্যার্থীদের আগমন বেড়ে যায়। এতে করে সংঘর্ষের আশঙ্কা বেড়েছে।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী কিন বলেছেন, ইসরাইল ও ফিলিস্তিনের বর্তমান উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন চীন। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং সংঘাতের তীব্রতা বৃদ্ধি বা নিয়ন্ত্রণের বাইরে যাওয়া ঠেকানো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা