আন্তর্জাতিক

ইউক্রেনকে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে আরও সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিকে ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন : মাওয়াতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত বেড়ে ৮

প্যাকেজের আওতায় রয়েছে ইউক্রেনের জন্য অতিপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত কামানের গোলা ও সাঁজোয়া যানবিধ্বংসী অস্ত্র, হিমার্স রকেট ব্যবস্থা, ট্যাংকবিধ্বংসী মাইন ও ৯০ লাখের বেশি ছোট অস্ত্রের গোলাবারুদ।

বুধবার (১৯ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : ইয়েমেনে পদদলিত হয়ে নিহত ৮৫

গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে রাশিয়া। রুশ হামলার বিপরীতে ইউক্রেনীয় বাহিনীকে টিকে থাকতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে আমেরিকা ও তার মিত্ররা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, সবশেষ ঘোষিত প্যাকেজ নিয়ে রুশ আগ্রাসনের পর ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ ৩ হাজার ৫৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সূত্র: রয়টার্স

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা