ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের জনবহুল দেশ ভারত

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকায় প্রথম স্থানে ওঠে এসেছে ভারত।

আরও পড়ুন : ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের প্রকাশিত ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে।

জাতিসংঘের তথ্য মতে, বর্তমানে ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ। অপরদিকে চীনে ১৪২ কোটি ৫৭ লাখ মানুষ রয়েছে।

আরও পড়ুন : শ্রমিকদের সড়ক অবরোধ

১৯৫০ সাল থেকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তালিকা করে আসছে। সংস্থাটির এ তালিকায় এবারই প্রথমবার প্রথম স্থানে ওঠে এসেছে ভারতের নাম।

১৯৬০ সালের পর ২০২২ সালে প্রথমবারের মতো কমে যায় চীনের জনসংখ্যা। ঐ বছর মাও শে তুংয়ের আত্মঘাতী কৃষি নীতির কারণে চীনে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যান।

আরও পড়ুন : আজ থেকে ট্রাক চলাচল বন্ধ

বর্তমানে বিভিন্ন আধুনিক সমস্যার কারণে চীনের জনসংখ্যা কমে যাচ্ছে। অপরদিকে দেশটিতে বেড়ে যাচ্ছে বৃদ্ধ মানুষের সংখ্যা।

ইতোমধ্যে জনসংখ্যা হ্রাসের বিরূপ প্রভাব পড়া শুরু হওয়ায় চীনের সরকার জনসংখ্যা বৃদ্ধিতে বেশ কয়েকটি উদ্যোগ হাতে নিয়েছে।

আরও পড়ুন : সুদানে যুদ্ধবিরতি ঘোষণা

জাতিসংঘের পক্ষ থেকে ভারতের জনসংখ্যার কথা বলা হলেও, ভারত সরকার জানে না দেশটিতে এখন ঠিক কতজন মানুষ বসবাস করেন।

উল্লেখ্য, ২০১১ সালের পর ভারতে আর জনশুমারি হয়নি। ২০২১ সালে নতুন করে শুমারি হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

খবর : এনডিটিভি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা