সংগৃহীত ছবি
জাতীয়

লেবানন থেকে ফিরলেন ৪৬ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৪৬ বাংলাদেশি।

আরও পড়ুন : পুলিশের সব ইউনিটে অভিন্ন পোশাক

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ৪৬ প্রবাসীকে সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে সকাল ৯টা ১৫ মিনিটে তারা দেশে পৌঁছান।

আরও পড়ুন : আগামী বাজেটে কর সমন্বয় করা হবে

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এই ফ্লাইটটি পরিচালিত হয়।

এ পর্যন্ত লেবানন থেকে ১ হাজার ২৯২ বাংলাদেশিকে ২০টি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তায় আরও জানানো হয়েছে, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরে আসতে ইচ্ছুক হলে তাদের সরকার নিজ খরচে ফিরিয়ে আনবে। এ ছাড়া দেশে ফিরতে ইচ্ছুক-অনিচ্ছুক বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বৈরুতের দূতাবাস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা