ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

ইয়েমেনে পদদলিত হয়ে নিহত ৮৫

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে চলতি রমজানে জাকাতের অর্থ সংগ্রহ করার সময় পদদলিত হয়ে অন্তত ৮৫ জনের মৃত্যু এবং আরো বহুলোক আহত হয়েছেন।

আরও পড়ুন : বেইজিংয়ে আগুনে নিহত বেড়ে ২৯

বুধবার (১৯ এপ্রিল) হাউছি কর্মকর্তা ও মিডিয়া এ তথ্য জানিয়েছে।

হাউছি-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার রাজধানী সানার একটি স্কুলে দুই ব্যবসায়ীর দান করা অর্থ সংগ্রহ করতে শত শত লোক একত্রিত হলে এ দুর্ঘটনা ঘটে।

এপিকে প্রত্যক্ষদর্শী আবদেল রহমান আহমেদ এবং ইয়াহিয়া মোহসেন জানান, জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য সশস্ত্র হাউছিরা ফাঁকা গুলি করে। ওই গুলি একটি বিদ্যুতের তারে আঘাত হানলে বিস্ফোরিত হয়। এতে অপেক্ষমান লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

আরও পড়ুন : বিশ্বের জনবহুল দেশ ভারত

জাকাত প্রদান অনুষ্ঠানে জড়ো হওয়া প্রত্যেককে ৯ মার্কিন ডলার করে দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অনেককে মাটিতে শুয়ে রাখা আছে। কোনো কোনোটি নিথর, কোনো কোনোটি চিৎকার করছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুন : সুদানে যুদ্ধবিরতি ঘোষণা

দানের এই অনুষ্ঠান আয়োজনকারী দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ নিয়ে তদন্তও চলছে।

২০১৪ সাল থেকে রাজধানী সানা হাউছিদের নিয়ন্ত্রণে রয়েছে। ওই সময় তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে অপসারণ করে। এর এক বছর পর সৌদি-নেতৃত্বাধীন সরকার হস্তক্ষেপ করে।

আরও পড়ুন : জার্মানিতে ছুরি হামলায় আহত অন্তত ৪

এরপর ইয়েমেনে শুরু হওয়া গৃহযুদ্ধে অন্তত দেড় লাখ যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সঙ্ঘাতের ফলে দেশটি ভয়াবহ মানবিক সঙ্কটে পড়েছে। সূত্র : আল জাজিরা ও বিবিসি

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা