সংগৃহীত
জাতীয়

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিয়ের প্রলোভনে ১ কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মো. আরিফ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: মালদ্বীপ গেলেন প্রধান বিচারপতি

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করা হয়েছে। কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মোছা. নুসরাত জাহান বলেন, রাজধানীর কামরাঙ্গীরচরে বিয়ের প্রলোভনে ১ কিশোরীকে একই এলাকার এক যুবক ধর্ষণ করেছে। এই ঘটনায় শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে ভুক্তভোগী কিশোরীর মা থানায় অভিযোগ করেন। পরে রাতেই ঐ কিশোরীকে উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২০ জানুয়ারি) বিকেলে শারীরিক পরীক্ষার জন্য ঐ কিশোরীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে ব্যবসায়ী নিহত

তিনি আরও জানায়, এই ঘটনায় মামলা করা হয়েছে। ঐ যুবককে আটক করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা