ছবি: সংগৃহীত
জাতীয়

আটাবর ঐক্য ফ্রন্টের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: দেশের বৃহত্তম ট্রাভেল এজেন্সির সংগঠন অ্যাসোসিয়েশন ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ (আটাব)-এর গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের আসন্ন (২০২৩-২০২৫) নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: শোভাযাত্রার অনুমতি পায়নি ছাত্রদল

শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কাকরাইল অডিটোরিয়ামে এ নির্বাচনী মতবিনিময় সভা ও শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেন সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা।

এতে গোলাম মোহাম্মদ ভূঁইয়া মানিকের সঞ্চালনায় ও আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান আসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটাবের বর্তমান সফল সভাপতি ও আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এস.এন মন্জুর মোর্শেদ (মাহবুব)।

আরও পড়ুন: টিআইবি বিএনপির ভাষায় কথা বলে

বিশেষ অতিথি ছিলেন টোয়াবের সাবেক সভাপতি মো. রাফিউজ্জামান, কসমিক এয়ার ট্রাভেলসের সত্ত্বাধিকারী নুরুল আমিন শাহীন, লন্ডন এয়ারের আজাদ হোসেন, খান এয়ার ট্রাভেলস ইন্টারন্যাশনালের নোয়াব খান, আল মক্কা ট্রাভেলসের মাওলানা খোরশেদ আলম, এনার ট্রাভেলসের কুতুব উদ্দিন।

এ সময় ফ্লাই এয়ার স্বত্বাধিকারী সাংবাদিক শাহীন আলম জয়সহ ঢাকা-চট্টগ্রাম সিলেটসহ বিভিন্ন বিভাগের প্রায় ৮ শতাধিক ট্রাভেল এজেন্সির মালিক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা