সংগৃহীত ছবি
জাতীয়

মালদ্বীপ গেলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আন্তর্জাতিক একটি সেমিনারে অংশ নিতে মালদ্বীপ সফরে গেছেন।

আরও পড়ুন : ১৫ বছরে অনেক উন্নয়ন হয়েছে

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালদ্বীপের উদ্দেশে রওনা দেন তিনি। আগামীকাল রোববার সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে।

এ সময় তার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।

আরও পড়ুন : উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোর সমীক্ষা চলছে

প্রসঙ্গত, লিগ্যাল এইড নিয়ে একটি সেমিনারে অংশ নিতে ২৬ নভেম্বর ভারত সফরে যান প্রধান বিচারপতি। সে সময়ও প্রধান বিচারপতির কার্যভার পালন করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।

গত ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসান শপথ নেন।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা