সংগৃহীত
জাতীয়

রাজধানীতে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর চৌরাস্তা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. রবিউল ইসলাম (৪৭) নামের ১ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে পুলিশ আটক করেছে।

আরও পড়ুন: আটাবর ঐক্য ফ্রন্টের মতবিনিময় সভা

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। পরে রবিউলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হুসাইন খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঐ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালক আমাদের হেফাজতে রয়েছে।

তিনি আরও জানায়, নিহত রবিউল পিরোজপুরের মঠবাড়িয়া থানা এলাকার আব্দুস সাত্তার ফকিরের ছেলে। বর্তমানে সে যাত্রাবাড়ীর কাজলার ভাঙ্গাপ্রেস এলাকায় হাজি বারেক মিয়ার বাড়িতে ভাড়া থাকত। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আজ শহীদ আসাদ দিবস

ঐ বাড়ির কেয়ারটেকার শাজাহান মিয়া বলেন, সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানায় গিয়ে রবিউল ভাইয়ের লাশ দেখতে পাই। আজ ফজরের সময় একই সঙ্গে নামাজ পড়েছি। বিভিন্ন কোম্পানিতে গিফট আইটেম সাপ্লাই দিতেন তিনি। প্রতিদিনের মতো আজ সকালে আমরা ২ জন একসঙ্গে একটি ফার্মেসিতে চা খাই। তারপর মোটরসাইকেল নিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান তিনি। পরে থানা থেকে আমরা এ দুর্ঘটনার খবর পাই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা