সংগৃহত ছবি
জাতীয়

জিপিতে রিচার্জে নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদক: ১০ জানুয়ারি ( বুধবার ) থেকে গ্রামীণফোনের (জিপি) সিমে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট হিসেবে ৩০ টাকা রিচার্জ করতে হবে। কোম্পানির পক্ষ থেকে ইতোমধ্যেই গ্রাহকপর্যায়ে এসএমএস এবং মাই জিপি অ্যাপে নোটিফিকেশন দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: যৌথসভা ডেকেছে আ’লীগ

মাই জিপি অ্যাপের নোটিফিকেশনে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি ( বুধবার ) থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা হয়ে যাবে।

গ্রামীণফোন থেকে গ্রাহকদের সিমে পাঠানো এসএমএস বলা হচ্ছে, ‘প্রিয় গ্রাহক, আগামী ১০ জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ৩০ টাকা করা হবে। তবে ৩০ টাকার নিচের রিচার্জ অফার এবং স্ক্র্যাচ কার্ড আগের মতোই ব্যবহার করা যাবে’। অর্থাৎ নতুন নির্ধারিত এই অ্যামাউন্টের চেয়ে কম পরিমাণ টাকা জিপি সিমে বুধবার (১০ জানুয়ারি) থেকে আর রিচার্জ করা যাবে না।

আরও পড়ুন: মির্জাপুরে খান আহমেদ শুভ নির্বাচিত

জানা যায়, একেবারেই শুরুর দিকে ফ্লেক্সিলোডের মাধ্যমে জিপি সিমে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত। ১০ টাকা রিচার্জ করলেই এক মাস মেয়াদ পাওয়া যেত। গত ২০২২ সালের জুলাই মাসে এই টাকার পরিমাণ বৃদ্ধি করে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট ২০ টাকা করা হয়। এখন ২০২৪ সালে আবারো বৃদ্ধি করে ৩০ টাকা করা হলো।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা