সংগৃহীত
জাতীয়

ট্রাকচাপায় হতাহত ৩

নিজস্ব প্রতিবেদক: সাভার জেলার আশুলিয়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন রিকশার চালকসহ আরও এক যাত্রী।

আরও পড়ুন: শেখ হাসিনা ভিসানীতি পরোয়া করেন না

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় এখনও পুলিশ জানাতে পারেনি।

স্থানীয়রা বলছে, বেলা সাড়ে ১১টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে ২ জন যাত্রী নবীনগরের দিকে যাচ্ছিলেন। এই সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে রিকশার যাত্রী নিহত হয়। রিকশার আরও ১ যাত্রীসহ ২ জন আহত হলে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করে চালককে মারধর করেছে জনতা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে জন্য ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভোটের মাঠে ২৮ দলের ১৯৭০ প্রার্থী

এই ঘটনায় বেলা ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে নেমে বিক্ষোভ করে উত্তেজিত জনতা। দুপুর দেড়টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সাভার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১ শিক্ষার্থীর পা ভাঙার ঘটনায় ইতিহাস পরিবহনের ৯টি বাস আটক করেছে শিক্ষার্থীরা।

সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করে চালককে আটক করা হয়। সড়ক থেকে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

আরও পড়ুন:

এদিকে সাভারের গেন্ডা এলাকায় ইতিহাস পরিবহনের একটি বাসচাপায় সাভার ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মুন নামের এক শিক্ষার্থীর পা ভাঙার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত (দুপুর ২টা) ইতিহাস পরিবহনের ৯টি বাস আটক করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থী মুন ঐ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আকবর আলী খান জানান, সাভারের একটি কলেজের শিক্ষার্থীকে ইতিহাস পরিবহনের বাস চাপা দিলে পা ভেঙে যায়। শিক্ষার্থীরা পরে সড়কে নেমে ঐ পরিবহনের কয়েকটি বাস আটক করে। আমরা খবর পেয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। যান চলাচল এখন স্বাভাবিক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা