ফাইল ছবি
জাতীয়

বিকেলে কূটনীতিকদের সাথে ইসির সভা

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি সম্পর্কে অবহিত করতে বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস বা মিশন প্রধানদের সাথে সভা করবে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: ভোটের মাঠে ২৮ দলের ১৯৭০ প্রার্থী

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পদ্মা হল রুমে বিকেল ৩ টায় এ সভা অনুষ্ঠিত হবে।

ইসি কর্মকর্তারা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছৈ। প্রথমবারের মতো নির্বাচন নিয়ে এমন উদ্যোগ নিচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন (সিইসি)।

আরও পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

নির্দেশনায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩ টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনসমূহের অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থা প্রধান ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এক সভায় মিলিত হবে নির্বাচন কমিশন।

এতে কূটনীতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

আরও পড়ুন: শুক্র-শনি ব্যাংক খোলার নির্দেশ ইসির

উল্লেখ্য, আগামী রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা