ছবি: সংগৃহীত
জাতীয়

ভোটের মাঠে ২৮ দলের ১৯৭০ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১৯৭০ জন।

আরও পড়ুন: সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর সারা দেশে বৈধ প্রার্থী ছিলেন ১৮৯৬ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে হাইকোর্টে আপিল করে বুধবার (৩ জানুয়ারি) পর্যন্ত ৭৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

প্রায় শেষ সময়ে এসে জাতীয় পার্টি (জাপা) ও স্বতন্ত্রসহ অনেক প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও ইসির হিসেবে তাদের প্রার্থিতা থেকে যাবে। তাদের নামে ব্যালট পেপারও ছাপানো হয়ে গেছে।

আরও পড়ুন: আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে

ইসি প্রকাশিত প্রার্থীদের হালনাগাদ তালিকা থেকে সারা দেশের মোট প্রার্থীর সংখ্যা জানা গেছে। তালিকায় দেখা যায়, হাইকোর্টের আদেশে ৭৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

তাদের মধ্যে- স্বতন্ত্র ৫৫ জন, গণতন্ত্রী পার্টি ১০ জন, আওয়ামী লীগের ৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের ২ জন, তৃণমূল বিএনপির ২ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ২ জন, বাংলাদেশ কংগ্রেসের ১ জন ও কৃষক শ্রমিক জনতা লীগের ১ জন প্রার্থী রয়েছেন।

আরও পড়ুন: ভোটকেন্দ্রে হামলার শঙ্কা নেই

নির্বাচনের মাঠে থাকা প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের। ৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় দলটির মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়াল ২৬৬ জনে।

এরপরই রয়েছে জাতীয় পার্টির ২৬৫ জন। এছাড়া তৃণমূল বিএনপির রয়েছে ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জনসহ ২৮ টি রাজনৈতিক দলের মোট প্রার্থী সংখ্যা ১৫৩৪ জন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৩৬ জন।

আরও পড়ুন: ৬ জেলায় নৌ-বাহিনী মোতায়েন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ২৮ দল-

ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক জনতা লীগ, গণ ফোরাম, গণফ্রন্ট, জাকের পার্টি, জাতীয় পার্টি (জাপা), জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), গণতন্ত্রী পার্টি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা