সংগৃহীত ছবি
জাতীয়

প্রধানমন্ত্রীর ৫ জেলায় ভাষণ আজ

নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে আজ ৫ জেলার জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর ভার্চুয়াল জনসভা কাল

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জনসভাগুলোয় ভাষণ দেবেন তিনি।

আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : বিএনপির রাজনীতি ভুয়া

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দলীয় সভানেত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুরের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহীর নাটোর ও পাবনা এবং চট্টগ্রামের খাগড়াছড়ির নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। বুধবার সিলেটে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি।

২৯ ডিসেম্বর বরিশাল সফর করবেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন : ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দেবেন

২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল সফর করবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটানো হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ওইদিন বিকাল ৩টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা। তার এ আগমনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন তারা। এ উপলক্ষে সম্প্রতি বরিশাল সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছেন।

সভা শেষে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত ব্যাপক উন্নয়ন করেছেন। তাই এ অঞ্চলের মানুষ ২৯ ডিসেম্বর তাকে অভ্যর্থনা জানাবে।

আরও পড়ুন : সন্ত্রাস করলে ছাড় দেয়া হবে না

এ সময় বরিশাল সদর আসনের নৌকার প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে শেখ হাসিনা বরিশালে আসছেন। তিনি নৌকার প্রার্থীদের জনগণের সামনে পরিচয় করিয়ে দেবেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও মহানগর সভাপতি একেএম জাহাঙ্গীর প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা