ছবি : সংগৃহিত
জাতীয়

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট এরিয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জের উদ্দেশে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে কমিশন

বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ আগুন লাগার ঘটনা ঘটে। তবে এটি নাশকতা কি না এই বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আগুনের লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।

আরও পড়ুন: বিজিবির জনবল ৯২ হাজারে উন্নীত হবে

তিনি বলেন, ট্রেনের ইঞ্জিনের সাইলেন্সার পাইপের উপরে একটা চটের বস্তা ছিল। যার কারণে সাইলেন্সার পাইপের ধোঁয়া বের হতে বাধাগ্রস্ত হয়েছিল। এ সময় হঠাৎ করে ওই চটের বস্তায় আগুন দেখা যায়। বিষয়টি টের পেয়ে রেলওয়ে পুলিশ ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে আগুন নেভায়।

এসপি আরও বলেন, এটা আমাদের কাছে নাশকতা মনে হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সাইলেন্স্যারের পাইপ থেকে নির্গত ধোয়া চটের বস্তায় বাধাগ্রস্ত হয়ে আগুন লেগেছিল। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়েছে। পরবর্তীতে ট্রেনটি পুনরায় গন্তব্যে ছেড়ে যায়।

আরও পড়ুন: মিডিয়াকে বাধা দেওয়া যাবে না

রেলওয়ে সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ক্যান্টনমেন্ট এরিয়াতে প্রবেশের পর ট্রেনে আগুন দেখে ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটি থামানো হয়। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে পুনরায় ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা