ছবি: সংগৃহীত
জাতীয়

১৭ লাখ টন খাদ্যশস্য মজুত আছে

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, বর্তমানে সরকারি গুদামে প্রায় ১৬ লাখ ৬৯ হাজার ৯৯ টন খাদ্যশস্য মজুত রয়েছে। এছাড়াও, তিনি জানান চলতি মাসের মাঝামাঝি সময়ে আমন সংগ্রহ মৌসুম শুরু হওয়ার সম্ভাবনার কথা।

আরও পড়ুন: রোববার সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী

বুধবার (১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হন।

খাদ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে সরকারি গুদামে ১৬ লাখ ৬৯ হাজার ৯৯ টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৫ লাখ ১৬ হাজার ৪৩ টন চাল, ১ লাখ ৫২ হাজার ২৮৩ টন গম ও ১ হাজার ১৮৮ টন ধান। চলতি মাসের মাঝামাঝি সময়ে আমন সংগ্রহ মৌসুম শুরু হতে পারে বলেও জানায় তিনি।

আরও পড়ুন: পাপিয়ার মুক্তিতে বাধা নেই

নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে খাদ্য নিরাপত্তা বিবেচনা করে নিরাপত্তা মজুত ১০.৫০ লাখ টনের পরিবর্তে স্বাভাবিক সময়ের জন্য ১৩ লাখ টন ও সংকটকালীন সময়ে ১৪ লাখ টন নির্ধারণ করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা