ছবি: সংগৃহীত
জাতীয়

রোববার সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব যাচ্ছেন। সৌদি আরব ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠেয় নারী সম্মেলনে অংশ নেবেন তিনি। আগামী ৬-৮ নভেম্বর জেদ্দায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রধান বিচারপতির সঙ্গে ইসি বৈঠকে

বুধবার (১ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন আগামী রোববার তিনি সৌদি যাচ্ছেন। একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদি আরবে যাবেন তিনি। এ সময়ে তিনি ওমরাহ করবেন। মন্ত্রী আরও জানান, ৭ নভেম্বর প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসবেন।

নারীর ক্ষমতায়নের জন্য শেখ হাসিনা বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, ওআইসির মহাসচিব, ইরানের ভাইস প্রেসিডেন্ট, সৌদি পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হবে।

আরও পড়ুন: পাপিয়ার মুক্তিতে বাধা নেই

গাজার চলমান বিষয়ও আলোচনায় আসতে পারে জানিয়ে আব্দুল মোমেন জানান, এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার। মানুষ ও মানবিকতা যেভাবে দলিত হচ্ছে, সেটির বিরুদ্ধে আমরা সোচ্চার। যত ধরনের আন্তর্জাতিক নিয়ম-কানুন আছে, তার সব গাজায় লঙ্ঘিত হচ্ছে ও সাম্প্রতিক সময়ে সবচেয়ে জঘন্যতম গণহত্যা হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা