সংগৃহীত
জাতীয়

২৮ অক্টোবর নিরাপত্তা জোরদার হবে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানিয়েছেন রাজনৈতিক পরিস্থিতির সুযোগে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতার চেষ্টা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: দুষ্টচক্র ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খন্দকার আল মঈন জানান, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবে। সাম্প্রতিক সময়ে দেখা যায়, শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। নগরবাসীকে আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে র‌্যাব। সমাবেশকে কেন্দ্র করেও নিরাপত্তা নিশ্চিত করবে। সমাবেশের অনুমতি দেওয়া ডিএমপির এখতিয়ারভুক্ত। এলিট ফোর্স র‌্যাবের মূল ম্যান্ডেট জনগণের নিরাপত্তা, পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। র‌্যাব জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা দেওয়ার জন্য দায়িত্ব পালন করে যাবে।

আরও পড়ুন: নির্বাচন অংশগ্রহণমূলক হবে

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীসহ মহাসড়কগুলোতে পেট্রোলিং জোরদার করা হয়েছে, সাধারণ জনগণ যাতে নিশ্চিতে তাদের কাজগুলো করতে পারেন। কারও নাশকতার পরিকল্পনা থাকে, তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনতে নজরদারি চলছে। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে, সেজন্য গোয়েন্দারাও কাজ করছে। সাইবার ওয়ার্ল্ডেও র‌্যাবের কাজ চলছে। এরপরেও যদি কোনো নাশকতা বা সহিংসতা হয়, সেক্ষেত্রে র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স, স্পেশাল ফোর্স প্রস্তুত আছে। র‌্যাব উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য সব সময় প্রস্তুত।

জামায়াত ইসলামীর সমাবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, তা ডিএমপি দেখবে। যদি অনুমতি দেওয়া না হয় ও জামায়াত সমাবেশ করার চেষ্টা বা নাশকতার চেষ্টা করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা