সংগৃহীত
জাতীয়

রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন বুধবার হোটেলে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: নিরাপত্তা পর্যালোচনা করে অনুমতি

বুধবার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, রাষ্ট্রপতির শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। হাসপাতালের কেবিনে সীমিত আকারে চলাফেরা করছেন তিনি। এছাড়াও চিকিৎসকের পরামর্শে হালকা শরীরচর্চাও করছেন।

হাসপাতালের বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে সার্জারির পর একদিন তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ডাক্তারের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সেখান থেকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে।

আরও পড়ুন: ঢাকার পথ আমরা বন্ধ করব না

এদিকে, সিঙ্গাপুরে চিকিৎসাধীন রাষ্ট্রপতির আশু আরোগ্য কামনা করেছে সৌদি সরকার ও জনগণ। রাষ্ট্রপতির কাছে পাঠানো এক বার্তায় সৌদি সরকার ও জনগণের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে বলে জানিয়েছেন।

সোমবার (১৬ অক্টোবর) সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন এ রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) তাদের নিয়ে ঐ দিন সকাল ৮:৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।

আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তাদের।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা