ছবি: সংগৃহীত
জাতীয়

সারাদেশে নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’ উপকূলের দিকে ধেয়ে আসছে। বৈরি আবহাওয়ায় দুর্ঘটনা রোধে সারাদেশের নদীপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আরও পড়ুন: রাতেই আঘাত হানতে পারে ‘হামুন’

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াই টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। বিআইডব্লিটিএর উপ-পরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঢাকার নদীবন্দরে ১ নম্বর ও চাঁদপুরের পরে নদীতে ২ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এছাড়া সমুদ্রবন্দরেও বিপদ সংকেত বাড়ছে।

আরও পড়ুন: ভারি বর্ষণের আভাস, কমবে তাপমাত্রা

তিনি বলেন, চাঁদপুরের ৩ নদীর মোহনা বিপদজনক হয়ে উঠেছে। ফলে আগাম সতর্কতা হিসেবে সদরঘাট থেকে চাঁদপুরসহ সব গন্তব্যে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিটিএর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব বরিশাল বিভাগের মধ্যে বরিশাল ও ভোলায় বেশি পড়ে। এ কারণে সকাল থেকে বরিশাল ও ভোলাসহ বিভাগের সব নদীতে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে বলেও জানান এই আবহাওয়া কর্মকর্তা।

আরও পড়ুন: ভৈরবে ট্রেন চলাচল স্বাভাবিক

আবহাওয়া অধিদফতর বলছে, বুধবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের আকারে ‘হামুন’ ভোলার কাছ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, ঘূর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে পায়রা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত ও বরিশাল নদী বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে।

আজ সকাল সাড়ে ১০ টা থেকে বৈরি আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা