সংগৃহীত
জাতীয়

নিরাপত্তা পর্যালোচনা করে অনুমতি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর জামায়াত ইসলামী রাজধানীর নয়াপল্টনে বিএনপি, গুলিস্তানে আওয়ামী লীগ ও মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে। পাশাপাশি ৩ টি দলের এমন সমাবেশ ঘিরে জনসাধারণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার হাবিবুর রহমান এ বিষয়ে কথা বলেছেন।

আরও পড়ুন: ঢাকার পথ আমরা বন্ধ করব না

বুধবার (২৫ অক্টোবর) ডিএমপি কমিশনার সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি জানান, রাজধানীতে সমাবেশ করার জন্য রাজনৈতিক দলগুলো আবেদন করেছে। জনসাধারণের জানমালের ঝুঁকি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে অনুমতি দেওয়ার চেষ্টা করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, রাজপথে জনসভা হলে জনগণের চলাচল বিঘ্নিত হয়। তাই আমরা সবসময় চেষ্টা করি জনসাধারণের শান্তি ও স্বস্তি যেন অক্ষুণ্ন থাকে। সেক্ষেত্রে আমাদের কিছু বিচার বিশ্লেষণ, ঝুঁকি ও নিরাপত্তা বিশ্লেষণ রয়েছে। সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট থানার ওসি-এসি-ডিসিরা বাস্তবতা পরীক্ষা করে আমাদের রিপোর্ট দিলে এরপর সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে।

আরও পড়ুন: সারা দেশে নৌযান চলাচল স্বাভাবিক

তিনি আরও জানান, আমরা সবসময় জনগণের নিরাপত্তা বড় করে দেখি। জনগণের নিরাপত্তা অক্ষুণ্ন রেখে আমাদের ফোর্স ম্যানেজমেন্টের ব্যবস্থা রেখে, সমাবেশ যাদের তাদের বিষয়টিও মাথায় রেখে পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে।

হাবিবুর রহমান বলেন, যেকোনো সমাবেশেই নিরাপত্তাজনিত হুমকির কথা মাথায় রেখে আমরা ব্যবস্থা গ্রহণ বা পরিকল্পনা করে থাকি। আগামী সমাবেশেও সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল ধরনের নৈরাজ্যকে প্রতিহত করা হবে।

সবশেষে তিনি জানান, এসময় সমাবেশ ঘিরে কোনো রাজনৈতিক দল নিয়ম ভঙ্গ করবে না বলেও আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা