ছবি-সংগৃহীত
জাতীয়

মিলিটারি পুলিশ সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে নানা ধরণের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয়ভাবে শুরু হল মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২৩। বুধবার থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৯ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২৩ পালিত হবে।

আরও পড়ুন : আজকের শিশুরাই স্মার্ট বাংলাদেশ চালাবে

বুধবার (১৮ অক্টোবর) সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কেন্দ্রীয়ভাবে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন।

বাংলাদেশর সব সেনানিবাসে ট্রাফিক আইন সম্পর্কে সবার সচেতনতা বৃদ্ধি ও সেনানিবাসে চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়মনীতি মেনে চলার প্রতি সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

সেনাবাহিনী প্রধান জানান, মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনাসদস্যদের শৃঙ্খলার মান উন্নয়ন ও সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন : ডেঙ্গু নিয়ন্ত্রণের দায়িত্ব স্বাস্থ্য বিভাগের না

এছাড়াও মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে মিলিটারি পুলিশের কাজের মান আরও বৃদ্ধি হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ কোরের সব সদস্য সেনানিবাসগুলোতে সার্বিক আইন শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ পুলিশ ও র‌্যাব ফোর্সেসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা