ছবি: সংগৃহীত
জাতীয়

ফার্মগেটে নতুন ফুটওভার ব্রিজ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেটে পথচারী পারাপারের নতুন দৃষ্টি নন্দন ও আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধন করা হয়েছে। নতুন ফুটওভার ব্রিজ পেয়ে পথচারীরা আনন্দিত। তবে এবারেও হকারদের দখলে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

আরও পড়ুন: টানা ৩ দিন পর মেট্রোরেল চলাচল শুরু

রোববার (১৫ অক্টোবর) দুপুর ১২ টা ৩৫ মিনিটে এ ব্রিজ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ আরও অনেকে। উদ্বোধনের পর এটি পথচারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

আরও পড়ুন: রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র জন্ম

একটি বহুজাতিক আইটি সংস্থার ডেভেলপার মোসাদ্দেক জানান, ওভারব্রিজটি দীর্ঘদিন পর চালু হওয়ায় ভালো লাগছে। নিরাপত্তার জন্য এখানে সিসি ক্যামেরাও লাগানো হয়েছে, যা পথচারীদের জীবন ও জীবিকার নিরাপত্তা দেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, ফার্মগেটে দৃষ্টিনন্দন ওভারব্রিজটি পথচারীদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রায়ই দেখেছি, সরকারি বিভিন্ন প্রকল্প চালু হলে কয়েকদিনের মধ্যেই তা হকারদের দখলে চলে যায়। নতুন ওভারব্রিজও যে তাদের দখলে চলে যাবে না, তার নিশ্চয়তা নেই। এ বিষয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: শরৎ-এর শেষ দিন আজ

উল্লেখ্য, রাজধানীর মধ্যে সবচেয়ে সুপ্রশস্ত এই ফুটওভার ব্রিজটি প্রায় ১৮ ফুট চওড়া। এখানে ৬ টি পকেট রয়েছে, যেখানে দাঁড়িয়ে পথচারীরা নিচের রাস্তা ও আশেপাশের সব দেখতে পারবেন। প্রাথমিকভাবে ফুটওভার ব্রিজটির দুদিকেই ৩ টি সিঁড়ি বসানো হয়েছে।

পরে ফুটওভার ব্রিজের ২ প্রান্তেই এক্সেলেটরসহ লিফট বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। আপাতত কেবল সিঁড়ি স্থাপন করা হয়েছে। পরবর্তীতে ওঠানামার স্থানে অস্থায়ী দোকানের জন্য প্লাজা নির্মাণ এবং ব্রিজের নিচে ‘বাস বে’ ও ‘কার ড্রপ’রও সুবিধা রাখা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা