ছবি: সংগৃহীত
জাতীয়

টানা ৩ দিন পর মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: টানা ৩ দিন বন্ধ থাকার পর আগের সময় সূচি অনুযায়ী আজ থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

বিষয়টি নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া জানান, আগের ঘোষণা অনুযায়ী, সোমবার (১৬ অক্টোবর) থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোরেল নিয়মিত চলাচল করছে।

শুক্রবার (১৩ অক্টোবর) মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের সাথে সমন্বয় করে ১৪ ও ১৫ অক্টোবর বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন: নির্বাচনে সেনা মোতায়েন করা হবে

তিনি আরও বলেণ, হাতে সময় নেই। উত্তরা ও আগারগাঁও অংশ এক করে পুরো মেট্রোরেল রুট উদ্বোধন করা হবে। উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সাথে আগারগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করার জন্য ৩ দিন সময় দরকার ছিল।

প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে মেট্রোরেল। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর কাঙ্ক্ষিত সেবা মিলবে।

আরও পড়ুন: আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আগামী ২৯ অক্টোবর মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন হবে। উদ্বোধনের জন্যে এ দিন নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উত্তরা-মতিঝিল রুটের মোট দৈর্ঘ্য ২১ কিলোমিটার। পরে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ১.১৬ কিলোমিটার বৃদ্ধি করা হয়েছে। এ কাজ শেষ করতে ২০২৪ সালের জুন পর্যন্ত সময় লাগবে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯

এর আগে ২০১২ সালের জুলাই মাসে মেট্রোরেল প্রকল্প গ্রহণ করা হয়, যা বাস্তবায়নের প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের জুন পর্যন্ত। পরে এ মেয়াদ বাড়ানো হয়।

উল্লেখ্য, এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার (২১,২৬ কিলোমিটার), যার মোট ব্যয় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার ঋণ থেকে ১৯ হাজার ৭১৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা