ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।

আরও পড়ুন: নির্বাচনে সেনা মোতায়েন করা হবে

সোমবার (১৬ অক্টোবর) ঢাকা আসবেন তিনি।

জানা গেছে, ঢাকা সফরকালে মার্কিন এ কর্মকর্তা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন। ঢাকায় বিভিন্ন বৈঠক ছাড়াও তিনি রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

এছাড়া বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করবেন আফরিন আখতার।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির যুব সমাবেশ আজ

আজ তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠক করবেন এবং মঙ্গলবার (১৭ অক্টোবর) কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, মূলত ২ টি ইস্যুতে আলোচনা কর‌তে বাংলা‌দে‌শে আস‌ছেন মার্কিন ডেপুটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি।

তার এক‌টি হ‌লো- রো‌হিঙ্গা সমস্যা, অন্যটি জাতীয় নির্বাচন। পাশাপাশি উভয়পক্ষ পারস্প‌রিক স্বার্থ সংশ্লিষ্ট বিষ‌য়ে আলোচনা কর‌বে।

আরও পড়ুন: আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আফরিন আখতার মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সাথে সম্পর্ক দেখভাল করেন।

এছাড়া নিরাপত্তা ও আন্তঃদেশীয় বিষয়ক দফতরেরও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত মে মাসে ঢাকা সফর করেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা