ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচন নিয়ে মার্কিন প্রতিনিধিদের ৫ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৫ টি সুপারিশ করেছে।

আরও পড়ুন: ভোট কেনার দিন শেষ

এতে নির্বাচন নিয়ে খোলামেলা আলোচনা ও সংলাপের বিষয়ে জোর দেওয়ার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে এ ৫ টি পরামর্শের কথা জানায়।

আরও পড়ুন: সংলাপে কোনো আইনি বাধা নেই

আইআরই এবং এনডিআই জানায়, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি চূড়ান্ত পরীক্ষা।

প্রতিনিধিদলটি বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে এমন বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক, অংশ গ্রহণমূলক ও অহিংস নির্বাচনের দিকে অগ্রগতির জন্য একটি রোড ম্যাপ হিসেবে ৫ টি সুপারিশ করেছে।

সুপারিশগুলো হলো-

(১) সহনশীল বক্তব্য ও নির্বাচনী ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে।

(২) নির্বাচনের সময় মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে।

(৩) অহিংস কর্মকাণ্ডে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে ও রাজনৈতিক সহিংসতার অপরাধীদের জবাবদিহি করতে হবে।

আরও পড়ুন: শিক্ষা ক্যাডার কর্মবিরতি প্রত্যাহার

(৪) সব দলকে অর্থবহ রাজনৈতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণের পরিবেশ তৈরি করতে হবে।

(৫) নাগরিকদের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও নির্বাচনে অংশ গ্রহণের সংস্কৃতি তৈরি করতে হবে।

এর আগে গত ৭ অক্টোবর আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় আসেন।

আরও পড়ুন: বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে এ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করে। তারা শুক্রবার (১৩ অক্টোবর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেন।

ঢাকা সফরকালে সুশীল সমাজ, রাজনৈতিক দল, নাগরিক সংগঠন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও বিভিন্ন হাইকমিশনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন পর্যবেক্ষক দলের সদস্যরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা