ছবি: সংগৃহীত
রাজনীতি

মার্কিন প্রতিনিধিদলের সাথে বৈঠক দুপুরে 

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সফররত মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আজ আওয়ামী লীগের সাথে বৈঠক করবে।

আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ দুপুরে

সোমবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক হবে। এ তথ্য আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র থেকে জানা যায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে বৈঠকের নেতৃত্ব দেবেন।

আজ সকাল সাড়ে ১০ টায় বিএনপির নেতাদের সাথে বৈঠক করবে মার্কিন এ প্রতিনিধিদল। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আগামীকাল ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশে সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক এ পর্যবেক্ষক দল।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন- মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি ও জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

আরও পড়ুন: চীনে গেলেন ঢাবি উপাচার্য

ঢাকা সফরকালে বাংলাদেশের নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে কথা বলবে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি।

এছাড়া বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধিদের সাথেও তাদের আলোচনা করার কথা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা