সংগৃহীত
রাজনীতি

সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই 

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই। আমরা চাই বিএনপিও নির্বাচনে আসুক ও অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা করুক।

আরও পড়ুন: কাল মার্কিন প্রতিনিধিদলের সাথে বিএনপির বৈঠক

রোববার (৮ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রকাশিত 'পূর্ব পাকিস্তান সংকট শ্বেতপত্র' পুনঃমুদ্রণের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপি ছাড়া নির্বাচন করলে সেটি গ্রহণযোগ্য হবে কি না জানতে চাইলে তথ্যমন্ত্রী জানান, আমরা কাউকে ছাড়া নির্বাচন করতে চাই না। সবাইকে নিয়েই নির্বাচন করতে চাই। আমরা চাই বিএনপিও নির্বাচনে আসুক ও অংশগ্রহণ করুক, প্রতিদ্বন্দ্বিতা করুক। তারা বলছে তাদের প্রচণ্ড জনপ্রিয়তা, সেটি একটু যাচাই-বাছাই করে দেখুক।

আরও পড়ুন: সরকারকে টেনে নামাবে জনগণ

তথ্যমন্ত্রী বলেন, আমরা চাই সবাইকে নিয়ে নির্বাচন করতে। নির্বাচনে কোন দল অংশগ্রহণ করলো সেটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জনগণ অংশগ্রহণ করলো কি না। যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়েছে সেখানে বিএনপি অংশগ্রহণ করেনি। ৫০% বেশি মানুষ সেখানে ভোট দিয়েছে ও নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি এলেও আমরা স্বাগত জানাই, আমরা চাই তারা অংশগ্রহণ করুক।

নির্বাচনের পরিবেশ মূল্যায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে। এ ব্যাপারে জানতে চাইলে ড. হাছান জানান, এটি তো ভালো, কারণ বিদেশিদের আগ্রহ আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কে বহুমাত্রি এবং সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। জঙ্গি দমনে, সন্ত্রাসবাদ দমনে ও আমাদের উন্নয়নে সব জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্ক আছে। তাদের যে প্রতিনিধি দল এসেছে সেটি ভালো দিক আমি মনে করি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা