ছবি-সংগৃহীত
রাজনীতি

সরকারকে টেনে নামাবে জনগণ

নিজস্ব প্রতিবেদক: নির্বাহী কর্তৃপক্ষ চাইলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে। অথচ সম্পূর্ণ বেআইনিভাবে তাকে সাজা দিয়ে বন্দী অবস্থায় রেখেছে সরকার।

আরও পড়ুন : ফরিদপুরে বিএনপির রোড মার্চ আজ

শনিবার (৭ অক্টোবর) রাজধানীতে বিশ্ব শিক্ষক দিবসে চাকরি জাতীয়করণের দাবিতে এক অনুষ্ঠানে এসব কথা জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ভোট হবে। যার কোন বিকল্প এখন পর্যন্ত নেই। স্যাংশন ও মার্কিন ভিসা নীতির ওপর নির্ভর না করে আন্দোলনেই সরকার হঠাবে বিএনপি।

আরও পড়ুন : ঢাকায় বিএনপির কৃষক সমাবেশ আজ

তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে এসেছে। এবার এ সরকারকে টেনে নামাবে জনগণ। এ সরকার পতনে যা কিছু করা লাগে তাই করা হবে। সেই দিনটার অপেক্ষায় আছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় না।

সবশেষে তিনি জানান, আমরা ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে পেয়েছি । সরকার হঠানোর আন্দোলনে বাধা আসলে লড়াই করা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা