সংগৃহীত ছবি
রাজনীতি

আমাদের নীতি সবার সঙ্গে বন্ধুত্ব

নিজস্ব প্রতিবেদক : আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না। সবার সঙ্গে বন্ধুত্ব, এটাই আমাদের নীতি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন : কোচিং বাণিজ্য বন্ধ করুন

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে তো দূরত্ব নেই। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে চীনের একটা ভূমিকা আছে। সেটাকে তো আমরা বাইপাস করতে পারবো না। তাদের সাহায্য আমরা নিচ্ছি। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে এটা তো জি-টু-জি প্রকল্প। তাদের সরকারের একটা বিরাট ভূমিকা রয়েছে। আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না। সবার সঙ্গে বন্ধুত্ব, এটাই আমাদের নীতি। ফখরুল সাহেবরা যে অর্থে বলেন সেই অর্থে আমরা আমরা চিন্তা করি না।

আরও পড়ুন : গাইবান্ধায় তিস্তার পানি বিপৎসীমার ওপরে

তিনি বলেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও ভালো হওয়ার অর্থ এই নয় যে, তারা আমাদের ইলেকশনে এসে ইন্টারফেয়ার করবে। আমাদের ক্ষমতায় বসিয়ে দেবে, এমন উদ্ভট চিন্তা আমরা করিনি। আমাদের ক্ষমতায় বসাতে পারে আমাদের দেশের জনগণ, কোনো দেশ বা অন্য কোনো বন্ধু।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সময়মতো হবে, সংবিধান অনুযায়ী হবে। কারও স্বার্থের বশবর্তী হয়ে নির্বাচনী প্রক্রিয়ার সুযোগ নেই। নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে তখনই বিএনপির চোখের একমাত্র নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরা হেরে গেলেই তাদের জন্য নির্বাচন হয়েছে। আমরা কি সুইসাইড করবো নাকি?

আরও পড়ুন : কবি আসাদ চৌধুরী মারা গেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তো নির্বাচনে যে কোনো মূল্যে জিততে চায়। কিন্তু ওই সুবিধাগুলো, এই গ্যারান্টি তাদের কে দেবে? নির্বাচন কমিশন দেবে? যে এই ইলেকশনে তোমরাই জিতবে। এই গ্যারান্টি না দিলে তারা নির্বাচনে আসবে বলে মনে হয় না। ইলেকশনে তারাই জিতবে, এই গ্যারান্টি পেতে হবে। তা না হলে ফখরুলরা ইলেকশনে আসবে না। তাদের মূলকথা তো এটাই। ক্ষুধায় ক্ষুধায় জ্বলছে তারা। বহুদিনের ক্ষুধা তো।

তিনি বলেন, ডিসেম্বর থেকে কত কর্মসূচি দেখলাম। ডিসেম্বরের ১০ তারিখ থেকে খালেদা জিয়া দেশ চালাচ্ছে। তা কী হয়েছে? তারা তো এ পর্যন্ত কিছু করতেই পারেনি। শেষ পর্যন্ত গোলাপবাগের গরুর হাট। আন্দোলন করবেন পাবলিক লাগবে। তারা নেতাকর্মীদের নিয়ে কিছু কর্মসূচি পালন করেছেন। এ দিয়ে বাংলাদেশের সরকারের ক্ষমতায় আসা সম্ভব না। আন্দোলন করতে পাবলিক লাগে। উনসত্তরের মতো কোনো একটা বিস্ফোরণ করেন, তারপর কথা বলেন।

আরও পড়ুন : জাপানে শক্তিশালী ভূমিকম্প

তিনি আরও বলেন, আমরা প্রস্তুত আছি। অশান্তি করলে অশান্তির জবাব আছে। সেটা উপযুক্ত জবাব। তারাও প্রস্তুত, আমরাও প্রস্তুত। তারা নির্বাচনে বাধা দিতে প্রস্তুত, আমরা নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে প্রস্তুত। দিস ইজ মাই লাস্ট ওয়ার্ড।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা