সংগৃহীত ছবি
বিনোদন

একসঙ্গে শাকিব-ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাকিব খান। দুই বাংলার সিনেমাতেই অভিনয় করেছেন তারা। কাজের সূত্র ধরেই তাদের বন্ধুত্ব।

আরও পড়ুন : রাষ্ট্রদূতের দায়িত্ব পেলেন কারিনা কাপুর

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ঋতুপর্ণা; যাতে দেখা মিলেছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের। এরপর নেটিজেনদের প্রশ্ন কেন একসঙ্গে তারা।

বর্তমানে শাকিব খান ‘তুফান’ সিনেমার শুটিংয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। তাই অনেকেই ভাবছেন হয়তো সিনেমার শুটিং সেটে দেখা তাদের। এ বিষয়ে শাকিব খান কিছু না জানালেও ঋতুপর্ণা খোলাসা করেন আসল খবর।

আরও পড়ুন : মৃত্যু থেকে বাঁচলেন দেব

সামাজিক যোগাযোগমাধ্যমে ঋতুপর্ণা জানান, শাকিব আমার ভালো বন্ধু। কলকাতায় এলে আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হয়। শুনেছি শাকিব শুটিং করতে কলকাতায় এসেছে। আমি আমার অভিনীত ‘দাবাড়ু’ সিনেমার প্রচার-প্রচারণায় ভীষণ ব্যস্ত। এ কারণে এবার শাকিবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ ছিল না; কিন্তু হঠাৎই সিনেমার প্রচারের সময় শাকিবের সঙ্গে আমার দেখা হয়ে যায়। এ সময় আমার সঙ্গে ছিলেন আমার এক বান্ধবী ও তার স্বামী। সবাই মিলে একটি আনন্দঘন সময় পার করেছি।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে ‘শ্বেতপাথরের থালা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক। এরপর থেকেই একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত বছর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা ‘স্পর্শ’র শুটিং করতে ঢাকা এসেছিলেন অভিনেত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা