ছবি: সংগৃহীত
রাজনীতি

কেন্দ্রীয় নেতাদের নির্বাচনমুখী হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রত্যেক কেন্দ্রীয় নেতাকে নির্বাচনমুখী হওয়ার নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বুধবার (৪ অক্টোবর) দুপুরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। তিনি গণভবনে পৌঁছালে দলের কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

গণভবনে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্বাচনী জোর প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অভিমুখে বিএনপির রোডমার্চ আজ

প্রধানমন্ত্রী বলেছেন, যথাসময়েই নির্বাচন হবে, প্রস্তুত হোন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।

তিনি বলেন, চলতি মাসে আমিও ৬ টি জনসভায় অংশ নেবো। দায়িত্বপ্রাপ্তদের এলাকায় যেতে হবে। আমরা সরকারে থেকে কী কী করেছি সেগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।

আরও পড়ুন: কবি আসাদ চৌধুরী মারা গেছেন

দলের প্রত্যেক নেতাকর্মীকে ভোটের প্রস্তুতি নিতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, যারা এ ভোট ঠেকাতে আসবে, তাদের প্রতিহত করতে হবে। সরকারের অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।

সেই সাথে বিএনপির জঙ্গিবাদ-সন্ত্রাস, অর্থ লুটপাট, আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা, হামলা, মামলা, নির্যাতনের চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে। এ সময় দলের নেতাকর্মী যারা বিভিন্ন টকশোতে আলোচনায় অংশ নেন, তাদের বিএনপি-জামায়াতের সহিংসতা বেশি করে তুলে ধরার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: রূপপুরে পারমাণবিক জ্বালানি হস্তান্তর আজ

গণভবনে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, অসীম কুমার উকিল, আমিনুল ইসলাম আমিন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ফরিদুন্নাহার লাইলী, ড. শাম্মী আহমেদ, ওয়াসিকা আয়েশা খান, ডা. রোকেয়া সুলতানা, শামসুর নাহার চাপা, সিদ্দিকুর রহমান, ড. সেলিম মাহমুদ, সৈয়দ আবদুল আউয়াল শামীম, সায়েম খান, আনিসুর রহমান, সাহাবুদ্দিন ফরাজী, গোলাম কবির রাব্বানী চিনু, প্রফেসর মেরিনা জামান কবিতা, মারুফা আকতার পপি, পারভীন জামান কল্পনা, আজিজুস সামাদ আজাদ ডন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা