ছবি-সংগ্রহে হোসাইন নূর
রাজনীতি

লিবারেল ইসলামিক জোট'র মত বিনিময় অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজধানীতে লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার (৩ অক্টোবর) বেলা ১১ টায় রাজধানীর বিজয় নগরে চুং ওয়া রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত মত বিনিময় সভায় লিবারেল ইসলামিক জোটের পক্ষে নেতৃত্ব দেন জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. শাহাজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।

অপরদিকে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক এড. রানা দাশগুপ্ত।

লিবারেল ইসলামিক জোটের পক্ষে আরও উপস্থিত ছিলেন- মিছবাহুর রহমান চৌধুরী (নির্বাহী চেয়ারম্যান, লিবারেল ইসলামিক জোট ও চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট),শাহ সুফী সৈয়দ আলম নূরী সুরেশ্বরী ( কো-চেয়ারম্যান, লিবারেল ইসলামিক জোট ও চেয়ারম্যান আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ), মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী (কো-চেয়ারম্যান, লিবারেল ইসলামিক জোট ও চেয়ারম্যান, বাংলাদেশ জনদল), ফারনাজ হক চৌধুরী ( কো-চেয়ারম্যান ও সমন্বয়ক, লিবারেল ইসলামিক জোট ও চেয়ারম্যান, কৃষক শ্রমিক পার্টি), মোঃ হাসরত খান ভাসানী (কো-চেয়ারম্যান, লিবারেল ইসলামিক জোট ও চেয়ারম্যান ন্যাশনাল আওয়ামী পার্টি) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষে আরও ছিলেন- সংগঠনটির অন্যতম সভাপতি-নির্মল রোজারিও, সভাপতিমন্ডলীর সদস্য-রবুন কর্মকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিষ্টার প্রসান্ত বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রমেন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ দেশের ধর্মীয় অধিকার, রাজনীতি,মানবাধিকার, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ-সন্ত্রাস সহ সাম্প্রতিক ইস্যুতে বক্তব্য দেন।

এসময় নেতৃবৃন্দ একটি লিয়াজো কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন- মনীন্দ্র কুমার নাথ, জয়ন্ত কুমার দেব, মুফতি মাওলানা মনিরুজ্জামান রব্বানী, খালেদ শাহরিয়ার, সেলিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ সরকার ও রমেন মন্ডল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা