ছবি: সংগৃহীত
জাতীয়

নির্বাচনে সেনা মোতায়েন করা হবে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, আমাদের আগের সবগুলো জাতীয় নির্বাচনেই সেনাবাহিনী মোতায়েন হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী মন্ত্রী

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি বলেন, জাতীয় নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। নির্বাচনে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। সেনাবাহিনী তো আমাদের আগের সবগুলো জাতীয় নির্বাচনেই মোতায়েন হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না, প্রধান নির্বাচন কমিশনার সেটিই বলেছেন।

আরও পড়ুন: ঢাকায় আজ বিএনপির যুব সমাবেশ

তিনি বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছিল। সে সময় ৩৮৯ টি উপজেলায় সেনাবাহিনীর ৪১৪ প্লাটুন এবং ১৮ টি উপজেলায় নৌবাহিনীর ৪৮ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছিল।

এর আগে ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সশস্ত্র বাহিনীর ৫০ হাজার সদস্য নিয়োজিত ছিল।

নির্বাচন কমিশনার বলেন, এর আগের ২ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার আইনের অধীনে সশস্ত্র বাহিনীকে নামানো হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে তাদের নিয়োজিত করা হয়েছিল।

আরও পড়ুন: টানা ৩ দিন পর মেট্রোরেল চলাচল শুরু

পরে ২০০৯ সালে আইন সংশোধন করে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আলাদা করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেফতার করা হলে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করবে জানিয়ে তিনি বলেন, আমরা পুলিশের দায়িত্ব পালন করি না। বলতে পারব না, মাঠে কী হয়েছে।

নির্বাচন কমিশনার মো. আলমগীর, আমরা যেটা দেখব, সেটা হলো ঐ সময় যেন রাজনৈতিক কোনো মামলা না হয়। যদি দেখি আগে গ্রেফতার করা হয়নি, তপসিল ঘোষণার পর করা হচ্ছে, সেটা আমরা ফলাফলের পর করতে বলব।

আরও পড়ুন: সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, তপসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেফতার করা যাবে না। যদি গ্রেফতার করতেই হয়, তপসিল ঘোষণার আগে করবেন।

যদি কেউ খুন করে ফেলে, কোন আইনে তাদের আটকাবেন? ভোটের পরিবেশ আছে কি না?- এমন প্রশ্নে তিনি বলেন, সংবিধান অনুযায়ী আমাদের তো সব ঠিকঠাক আছে। সংবিধানে ইসিকে দায়িত্ব দেওয়া আছে, চলমান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

সে অনুযায়ী, ক্ষণ গণনা করে যাবতীয় কার্যক্রম শেষ করছি। এখন শুধু তপসিল ঘোষণা বাকি। সবাই নির্বাচন চাইছে, ৪৪ টা দলের সবাই নির্বাচনের পক্ষে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা