সংগৃহীত
জাতীয়

ওভারব্রিজে আটকে গেল উড়োজাহাজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিএএফ শাহীন কলেজের সামনে ফুটওভার ব্রিজে আটকে যায় একটি উড়োজাহাজ। পুরাতন এ উড়োজাহাজটি বড় ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ঘটে এ বিপত্তি। পরে ওই উড়োজাহাজটির লেজ কেটে বের করা হয়।

আরও পড়ুন : পাঁচ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

রোববার (৩১ মার্চ) দিবাগত রাত সোয়া ১০টার দিকে বিএএফ শাহীন কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একটি ট্রাকে (ট্রেইলার) করে পুরাতন উড়োজাহাজ নেওয়া হচ্ছিল। ওই উড়োজাহাজের দুই পাশের ডানাগুলো আগেই খুলে রাখা হয়েছিল। তবে উড়োজাহাজের লেজ আটকে যায় ফুটওভার ব্রিজের সঙ্গে। এতে ট্রাকটিও ফুটওভার ব্রিজের নিচে আটকে থাকে।

আরও পড়ুন : একেক রকম কথাবার্তা দলকে বিভ্রান্ত করে

নীল-সাদা রঙের ডরনিয়ার ২২৮ টার্বোপ্রপ বিমানের গায়ে লেখা ছিল বাংলাদেশ নেভি। ২০১৩ সালে নৌবাহিনীতে যে দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্র্যাফট যুক্ত করা হয়েছিল, এটি তার একটি।

বাইরে থেকে দেখেই বোঝা যায় উড়োজাহাজটির কিছু অংশ আগেই খুলে রাখা হয়েছে। আটকে যাওয়ার কিছুক্ষণ পর একটি ফর্ক লিফট এনে কয়েকজন কর্মী উড়োজাহাজের লেজ খুলে ফেলেন। পরে ফুটওভার ব্রিজের নিচ থেকে মুক্ত হয়ে সামনে এগোনোর সুযোগ পায় উড়োজাহাজবাহী ট্রাকটি।

আরও পড়ুন : কমলো ডিজেল-কেরোসিনের দাম

বিএএফ শাহীন কলেজের নিরাপত্তাকর্মী মো. ওয়াহিদ জানান, আধা ঘণ্টার বেশি সময় উড়োজাহাজ আটকে ছিল। রাস্তায় এভাবে উড়োজাহাজের লেজ আটকে থাকতে দেখে অনেকেই মোবাইল ফোনে ছবি-ভিডিও ধারণ করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা