সংগৃহীত
জাতীয়

পিকআপের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: কামরাঙ্গীরচরে লোহার ব্রিজের ঢাল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাত (৩৬) এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: এ্যানিকে নির্যাতন করা হয়নি

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর জানান, খবর পেয়ে লোহার ব্রিজের ঢালে সুরুচি হোটেলের সামনে গিয়ে ঐ যুবককে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। এসময় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বিশ্ব ডিম দিবস আজ

এসআই বলেন, ওই যুবক রাস্তা পারাপারের সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় নিহত হয়। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা