সংগৃহীত ছবি
জাতীয়

ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলস সফরে যাবেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়ে সফল হয়নি

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ থেকে ২৭ অক্টোবর ব্রাসেলস সফর করবেন। সেখানে তিনি ইইউর গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নেবেন।

আরও পড়ুন : হামাস-ইসরাইল যুদ্ধ, নিহত ২৬৫০

তি‌নি আরও ব‌লেন, ওই বৈঠকে বিশ্বের অনেক নেতা যোগ দেবেন। আমরা এই বৈঠকের সুযোগ কাজে লাগাতে চাই। সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউ এর ঋণদাতা সংস্থা–ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৩৯৫ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দেবে ইআইবি।

ব্রা‌সেলস সফ‌রে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের স‌ঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠ‌কের বিষ‌য়ে জান‌তে চাইলে মো‌মেন ব‌লেন, বৈঠক হবে কিনা তা আমার জানা নেই।

আরও পড়ুন : ডেঙ্গু কাড়ল আরও ১৩ প্রাণ

সফর শেষে আগামী ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা