ছবি-সংগৃহীত
জাতীয়

আবদুল মজিদ আর নেই

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা প্রধান লে. কর্নেল (অব.) আবদুল মজিদ ইন্তেকাল করেছেন।

আরও পড়ুন: মেট্রোরেল বন্ধ ৩ দিন

বুধবার (১১ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত মজিদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর। মৃত্যু কালে স্ত্রী ও ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: পদ্মা সেতুতে রেল সংযোগ উদ্বোধন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আবদুল মজিদ বহুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

লক্ষ্মীপুর জেলার রামগতির সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী বলেন, তার মরদেহ আজ রাত ১০ টায় সিংগাপুর এয়ারলাইন্স যোগে ঢাকায় আনা হবে। আগামীকাল সকাল ৮ টায় তার প্রথম জানাযা উত্তরা ১১ নং সেক্টর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবো

দ্বিতীয় জানাযা লক্ষ্মীপুররে দালাল বাজার ফাতেমা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ বাদ আছর এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে। সবাইকে জানাযায় শরিক হওয়ার জন্য তার পরিবারের পক্ষথেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা