ছবি-সংগৃহীত
জাতীয়

রাজধানীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে তীব্র যানজটের জন্য দুর্ভোগে পোহাচ্ছেন নগরবাসী। ফলে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি চাকরিজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন : ফায়ার সার্ভিসের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে।

পুলিশ বলেন, সকালে শেরেবাংলা নগর এলাকায় ভিভিআইপি মুভমেন্ট ছিল। এ কারণে মিরপুর রোডের কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

সকাল ১০টায় এসব এলাকায় যানজট কিছুটা কমে আসে। তবে বেলা ১১টার থেকে মিরপুর রোড, মহাখালী, শাহবাগে যানজট বেড়ে যায়।

আরও পড়ুন : আমাদের নির্বাচন নিয়ে চিন্তা নেই

বেসরকারি চাকরিজীবী হুমায়ন কবির জানান, মিরপুরের ৬০ ফিট সড়ক থেকে সকাল ১০ টায় কারওয়ান বাজারের উদ্দেশে রওনা হন। আড়াই ঘণ্টা পর তিনি সাড়ে ১২টায় গন্তব্যে পৌঁছান। বাকিদিন এ পথে এক ঘণ্টা-দেড় ঘণ্টা সময় লাগে।

পুলিশ আরও জানায়, মগবাজার এলাকায় রাস্তায় নির্মাণসামগ্রী একটি গার্ডার পড়ে যাওয়ার কারণে যানজট হয়। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিকেলে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে যাওযার কারণেও যানজট হয়।

আরও পড়ুন : দিনাজপুরের পৌর মেয়রের কারাদণ্ড

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক তেজগাঁও বিভাগের দায়িত্বে থাকা মোস্তাক আহমেদ জানান, ভিভিআইপি মুভমেন্ট ও মগবাজার রাস্তায় একটি গার্ডার পড়ে থাকায় যানজট বেড়েছে। সকাল ১০টায় রাস্তা থেকে গার্ডারটি সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা